বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১ কেজি ১০৯ গ্রাম স্বর্ণসহ আটক-১

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবির অভিযানে ০৬টি স্বর্ণের বারসহ ১ জন আটক হয়েছে।

আটক হওয়া স্বর্ণকারবারির নাম মোঃ রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে।

শনিবার (০৯ নভেম্বর’২৪) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ৬ টি স্বর্ণের বারসহ ওই স্বর্ণকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!