বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাংবাদিক শিহাবের বাবা আফতাব উদ্দিন মোল্লা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫০১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লার পিতা মোঃ আফতার উদ্দিন মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব, গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (২ নভেম্বর’২৪) বেলা আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এইচ ডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আলহাজ মোঃ আফতাব উদ্দিন মোল্লা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মরহুম আফতাব উদ্দিন মোল্লা বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের দুদকে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি শহরের নবীনবাগ এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় নামাজ, রোজা ও আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।

সাংবাদিক শিহাব ও তার পরিবার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার আছর বাদ গোপালগঞ্জ মার্কাজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!