বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাফ চ্যাম্পিয়ন শিপে জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করায় সাতক্ষীরায় আনন্দ র‍্যালি

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নেপালকে তাদের মাটিতেই হারিয়ে টানা দ্বিতীয় বারের ন্যায় সাফ চ্যাম্পিয়ন শিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শিরোপা জয়লাভ করায় সাতক্ষীরায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়ছে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর ‘২৪) দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে উক্ত আনন্দ র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন, সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খাঁন, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্যুটিং ফেডারেশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান খোকন, আইনুল ইসলাম নান্টাসহ অন্যান্যরা।

এসময় তারা বলেন, সাতক্ষীরার ত্রিরত্ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা খাতুন ও আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরাসহ বাংলাদেশের গৌরব। সাবিনার নেতৃত্বে নারী ফুটবলাররা দেশের মুখ উজ্বল করেছে। টানা দ্বিতীয় বারের ন্যায় তারা সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করেছে। তারা যাতে আগামীতে আরো ভালো খেলতে পারেন এজন্য দেশ বাসীর কাছে দোয়াও চেয়েছেন সাতক্ষীরার এই ক্রীড়াবিদরা।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হয়েছিল। এবারও বাফুফুরে পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!