মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ফটোগ্রাফি প্রেমীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। মোবাইল ফোন ব্র্যান্ডটি ‘রিয়েলমি ১২ প্রেজেন্টস: আনলিশ ইওর ক্রিয়েটিভিটি – ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিযোগিতা চালু করেছে।

রিয়েলমি’র সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি।প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতা মোবাইল ফটোগ্রাফির এক বিশেষ উদযাপন, যা নতুন রিয়েলমি ১২ এর অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সেরা ছবি জমা দিয়ে দারুণ পুরস্কার জেতার সুযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় স্বীকৃতি অর্জন এবং প্রতিভাবান ফটোগ্রাফারদের ক্রমবর্ধমান সমাজের অংশ হতে পারবেন।

নবীন ও অভিজ্ঞ উভয় মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি সৃজনশীলতা উন্মোচনের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

গত ১৯ অক্টোবর, ২০২৪ রাত ৮:০০ টা থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে।

প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ী পাবেন অতুলনীয় ক্যামেরা পারফরম্যান্স এবং সেরা ফিচারসমৃদ্ধ অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ১২, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।অন্যান্য বিজয়ীরা পাবেন নানা আকর্ষণীয় উপহার।

ইভেন্টে অংশ নিতে অনুগ্রহ করে  this form-এই ফরমটি পূরণ করুন।এছাড়া, এ সংক্রান্ত তথ্যের আপডেট পেতে this Facebook handle -এই ফেসবুক পেজ এবং this link -এই লিঙ্কে ভিজিট করুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!