মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু

সুন্দরবন থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই চোরাশিকারী আটক

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার জেলিয়াখালী নামক স্থান থেকে ২১ কেজি হরিনের মাংসসহ দুই চোরাশিকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রবিবার (২০ অক্টোবর ‘২৪) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চোরাশিকারীরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মোঃ মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

প্রেবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় কয়েকজন চোরাশিকারী হরিণ শিকারের পর তার মাংস বিক্রি করার জন্য সেখানে অপেক্ষা করছেন। এসময় তারা সেখানে অভিযান চালিয়ে উক্ত দুই চোরাশিকারীকে ২১ কেজি মাংসসহ হাতে নাতে আটক করেন। এসময় তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত হরিণ শিকারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!