শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর 

পাইকগাছায় ১০০ দরিদ্র  পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ খুলনার পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে শনিবার (১৯ অক্টোবর ‘২৪) সকালে ১০০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও আবুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায়  ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তা প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগমুক্ত থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!