মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মুসলিম জাহানের মহামানব আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এরনামে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানে এর কটুক্তির প্রতিবাদে আজ সোমবার (১৪ অক্টোবর’ ২৪) সকাল ১০টায়  উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা শাখার ইত্তেহাদুল ওলামা মাশায়েখ পরিষদের সার্বিক আয়োজনে বাজার গ্রাম রহিমপুর ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইমাম পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা  মুফতি জিয়াউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু হাসান, মাওলানা হেলাল বিন শামসুর, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা খাইরুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওলানা আজিজ, মাওলানা আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল খায়ের, আব্দুল গফুর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আল আমিন, জামাতের পক্ষ থেকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের বিরুদ্ধে মামলায় গ্রেফতার হলেও তার ফাঁসি দাবি করেন।

অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট, লং মার্চ করাসহ ভারতীয় হাই কমিশনার  অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় উপস্থিতি বক্তারা ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনাদের হাতে সংস্কারের দায়িত্ব দিয়েছি আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানান। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা সর্বস্তরের মুসলিম জাতি।

উক্ত প্রতিবাদ সমাবেশের আগ মুহূর্তে উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে হাজার হাজার ধর্ম প্রিয় ইসলামের আদর্শে অনুপ্রাণিত মুসলমানরা সমাবেশ স্থলে উপস্থিত হন।

এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো তালে তালে, ইত্যাদি স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। সমাবেশ স্থলে এসে দোয়া ও মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!