মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন ঘোষ বাপি’র পরিচালনায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি রাজু আহম্মেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিত বোস্তামি উজ্বল, সদস্য কবির হোসেন, এসকে ওভি, দিপঙ্কর বিশ্বাস, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো আবু সাঈদ, দৈনিক রানার পত্রিকার আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির উজ্বল দৃষ্টান্ত। স্বাধীনতার চেতনার মূলে ছিল সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। এদেশের সব মানুষের নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তাই কোন ভয় বা বাধাহীন ভাবে সে তার নিজ ধর্ম পালন করবে। বর্তমান উপদেষ্টা সরকার প্রধান হিন্দু ধর্মের বৃহৎ উৎসব পালনের জন্য ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। সেই সাথে শারদীয় উৎসবকে সম্মান জানিয়ে এই প্রথম সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে ৪ দিনের ছুটি দিয়েছেন। যা সাম্প্রদায়িক সম্প্রতির সেতু বন্ধন হিসাবে কাজ করবে। এদিকে, সপ্তমীদিনে দেবহাটা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় সনাতন ধর্মাবলম্বীরা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। সেই সাথে সনাতন সদস্যদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি উপজেলার ২১টি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!