মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না

দেবহাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উৎযাপন করা হয়েছে। আজ বুধবার(৯ অক্টোবর’২৪) ওয়ার্ল্ড  ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে এ দিবস পালিত হয়।

“আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উপলক্ষে দেবহাটা উপজেলা বল ফিল্ড মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। এরপর দেবহাটা উপজেলা মডেল মসজিদ হলরুমে “আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাইক্লোজিষ্ট সুপারভাইজার রুমানা রফিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

বক্তব্য দেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন, উত্তরণের প্রোজেক্ট অফিসার আবু এমরান, সাংবাদিক ইব্রাহীম হোসেন, ভি.ডি.সি সভাপতি উত্তম রায় সহ প্রতিষ্ঠানের ফ্যাসিলিটেটর বৃন্দ।

প্রধান অতিথি উপস্থিত সকল শিশুর উদ্দেশ্য নানা দিক নির্দেশনা প্রদান করেন, তিনি বলেন উপস্থিত সকল কন্যা শিশুরা সহ উপস্থিত সকল শিশু আগামীর ভবিষ্যৎ এবং দেশের জন্য এক একটি অ্যাসেট। কন্যা শিশুদের সকল ক্ষেএে সামনে এগিয়ে যেতে হবে। সকল শিশুর রয়েছে সমান অধিকার।

বিশেষ অতিথি রুমানা রফিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলেন, নিজেদের স্বাস্থ্যসচেতনার মধ্যে মানসিক স্বাস্থ্যও জড়িত। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!