মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার উন্নয়নে ৫ দফা দাবি উত্থাপন করেছে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি। এসময় জেলার বিভিন্ন সমস্যা সমাধানের কথাও তুলে ধরেন জেলা সমিতির নেতৃবৃন্দ। গত শুক্রবার (৫ অক্টোবর’২৪) রাতে রাজধানীর পান্থপথে অবস্থিত সমিতির কার্যালয়ে এক সভায় এই দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো: যশোর-সাতক্ষীরা, খুলনা-সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ সকল জরাজীর্ণ রাস্তা সংস্কার, নদীর বাঁধ ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনের জরুরী ব্যবস্থা নেয়া, মৎসচাষ নিরাপদ করার লক্ষে ভূমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদক নিয়ন্ত্রণ এবং সাতক্ষীরায় একটি পর্যটক জেলা হিসেবে গড়ে তোলা।

এছাড়াও সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়, মুন্সীগঞ্জ থেকে নাভারণ পর্যন্ত রেললাইন নির্মাণ, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গ রূপে চালু করা, জেলার সব নদী-খালের জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সব বাধা অপসারণ, সাতক্ষীরায় বেকার সমস্যা সমাধানে শ্রমঘন বিশেষ অর্থনৈতিক জোন ও শিল্প কলকারখানা গড়ে তোলার দাবি জানানো হয়।

এসময় সাতক্ষীরা জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. আব্দুল জলিল, সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম- সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির বাদশা, এসএম মেহেদী হাসান, ট্রেজারার রেজাউল হক সহ নির্বাহী কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!