মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

পারুলিয়া মটর সাইকেল চালক সমিতির কমিটি গঠন: সভাপতি-ফজলুল, সম্পাদক-আরিজুল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া মটর সাইকেল চালক সমিতির ২ বছর মেয়াদি কমিটি গঠন হয়েছে। নব কমিটির সভাপতি ফজলুল হক আমিনী ও আরিজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর’২৪) সন্ধ্যায় পারুলিয়া –বদরতলা সড়কে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সম্মতিতে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা অনুষ্ঠানে পারুলিয়া ওরিয়েন্ট ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকর সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সভাপতি জাহিদ হোসেন, রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সহ-কোষাধ্যক্ষ রিপন হোসেন, প্রচার সম্পাদক গোপাল বর, ক্রীড়া সম্পাদক রুহুল কুদ্দুস, কার্যকারী সদস্য কামরুল ইসলাম, এবাদুল ইসলাম ও গোলাম মোস্তফা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!