মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম’র সদস্য বরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর নতুন সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর’২৪) টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় হলরুমে তাদেরকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপদেষ্টা ফিরোজ শাহের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী প্রধান মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপ-পরিচালক দিলীপ দাস নীল, সাবেক সভাপতি এইচএস মনির হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি নুসরাত জাহান, সুশীল সমাজের প্রতিনিধি আবুল কাশেম, আবু সাইদ, পারুলিয়া ইউনিয়ন টিম লিডার সালমান ফারসি, সখিপুর ইউনিয়ন টিম লিডার নুর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবুল হাসান, দেবহাটা ইউনিয়ন টিম লিডার সাবরিনা আক্তার সাথী।

উপস্থিত ছিলেন সংগঠনের উপ-পরিচালক মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক আল আমিন হোসেন, ইয়াছিন আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, সদস্য সচিব শুভংকর রায়, সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, সহ- প্রচার সম্পাদক রানী ফারহানা, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার সহ টিমের সকল সদস্য বৃন্দ।

উল্লেখ্য, দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারকে গতিশীল করার লক্ষে গত ২১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্যের জন্য সদস্য ফরম প্রদান করা হয়। পরবর্তীতে আবেদনকারীদের যাচাই বাছাই শেষে চূড়ান্তদের বরণ করে নেয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!