বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু’র সমাধিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী। শ্রদ্ধা নিবেদনের সময় মহাপরিচালক মহোদয়ের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (ই-পাসপোর্ট ও বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা) ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরিচালক (বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস খুলনা) তৌফিক ইসলাম খান, উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেন,
মহাপরিচালক এর কর্ড অফিসার মেজর কাজী আনিস মোর্শেদ, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় পরিদর্শনে গেলে সেখানে তাকে সহকারী পরিচালক মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!