মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

আহ্ছানিয়া মিশনের উদ্যেগে আন্তর্জাতিক রিকভারী দিবস পালিত

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী সেপ্টেম্বর মাসকে আন্তর্জাতিক রিকভারী মাস বলা হয়। মাদক থেকে সুস্থ্যতাপ্রাপ্তদের অনুপ্রাণিত করতে আন্তর্জাতিকভাবে সকল দেশে এই মাসে রিকভারী মাস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এই কেন্দ্র থেকে যে সকল মাদকনির্ভরশীল নারী চিকিৎসা নিয়ে সুস্থ আছেন সে সকল নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক রিকভারী দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর’২৪) দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর শ্যামলীস্থ আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেন্দ্রে চিকিৎসারত রোগীদের তৈরি কেক কাটা ও খেলাধুলাসহ বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত রিকভারীগণ মাদকের বিরুদ্ধে কীভাবে তারা তাদের চলার পথের বিভিন্ন প্রতিবন্ধকতা, তাদের পরিবারের ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে একমাত্র পূর্নাঙ্গ নারী মাদক নির্ভরশীলদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!