বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষ্যে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর’২৪) সকাল ৮ টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের তৌহিদী জনতার প্রচারণায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ওলামা ও আইম্মা পরিষদ কোটালীপাড়া।

এর আগে ব্যানার ফেষ্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা আসতে থাকে সমাবেশ স্থলে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা চত্বর সহ আশপাশের এলাকা। প্রায় দুই ঘন্টা যাবৎ স্থায়ী এ সমাবেশ চলাকালে সড়কে যান চলাচল ছিলো সাভাবিক। বিক্ষোভ শেষে কটুক্তিকারীর কুশপুত্তলিকা দাহ করে তৌহিদী জনতা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা- নাছির উদ্দিন, আব্দুল কুদ্দুস, আনসার উদ্দিন, মেহেদী হাসান, মর্তুজা হাসান, সুয়াইব ইব্রাহিম, মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, সাফায়াত হোসেন, রফিকুল ইসলাম, মাহামুদুল হাসান, বশির আহমেদ, মুঞ্জুরুল হক, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার।

এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদী মুসলিম জনতা সহ নানান শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!