শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে-আইজিপি

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা অতি দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরো কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আইজিপি আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ‘২৪) সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে এ নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, এনডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। তিনি এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।

আইজিপি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩.০৮ ভাগ পুলিশি সেবা, ৮.১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮.৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!