মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটে অধিপরামর্শ ফোরামের আলোচনা

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় আজ রবিবার (২২ সেপ্টেম্বর ‘২৪) এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা হয়।

এই অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সহ-সভাপতি কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আশরাফুল ইসলাম মনির, আজাদুল হক, সৈয়দ শওকত হোসেন, ইসরাত জাহান, আলী আকবর টুটুল, এম এ সালাম শেখ, এস কে হাছিব, শেখ আজমল হোসেন, মিসেস মিতা প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা বিশেষ করে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরম আবহাওয়ার কারণে কৃষি ও জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। এ পরিস্থিতি মোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন। তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়।

সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!