বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

সাতক্ষীরায় আত্ম-কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

দরিদ্র নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে ১০জন নারীর মাঝে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়।

চৌধুরী গ্রুপের অর্থায়নে এবং সেড’র আয়োজন এ সময় সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিমু চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মিসেস হিমু চৌধুরী প্রমুখ।

সেড’র প্রতিষ্ঠাতা ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বলেন, জার্মান প্রবাসী হয় হিমু চৌধুরী দেশের মানুষের ভাগ্যর উন্নয়নের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশাংসার দাবিদার। সেলাই মেশিন প্রদানের লক্ষ্যে দরিদ্র নারীরা বাড়ি বসে কর্মসংস্থানের সৃষ্টি করবে। সে উদ্দেশ্য সফল করতে যারা মেশিন গ্রহণ করেছেন তারা অবশ্যই এটির সঠিক ব্যবহার করবেন। পাশাপাশি চৌধুরী গ্রুপ যাতে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করতে পারে সেই প্রত্যাশা করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!