বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকতে হবে

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

তরুণ সমাজ একটি দেশের কর্ণধার ও ভবিষ্যৎ। দেশ কীভাবে পরিচালিত হবে এবং কি হবে এর ভবিষ্যৎ তা নির্ভর করে দেশের তরুণ সমাজের ওপর। তাই তরুণ প্রজন্মকে মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের উদ্যেগে আজ রবিবার (২২ সেপ্টেম্বর’২৪) সকাল ১০টায় যশোর পুলিশলাইন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে “মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সচেতনতা মূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যশোর পুলিশলাইন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ কুমার নন্দীর সভাপতিত্বে সচেতনতামূলক কার্যক্রমে মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদককে না বলার উপায়, আসক্ত ব্যাক্তির লক্ষণ, এর থেকে প্রতিকারের উপায়, মাদকগ্রহনের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং শিক্ষার্থীদের মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কি কি পক্ষেপ গ্রহন করতে হবে সেই সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় প্রায় দুই শতাধীক শিক্ষার্থী উপস্থিথ ছিলেন।

যশোর সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার এনজি ও সমন্বয়ক ও এডাবের সহ-সভাপতি মোঃ শাহাজান নান্নু। অনুষ্ঠানের মুল আলোচক ছিলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী।

এসময় অতিথিরা মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক বিষয়ে আলোচনায় মাদকাসক্তির কারণে যে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে বা তার কি কি প্রতিকার রয়েছে তা নিয়ে আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!