সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা বাগানবাড়ি এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার  (২২ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন।
এ সময় উপস্থিত ছিলেন  সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসান, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী, মো. রবিউল ইসলাম, মো. আমিরুল ইসলাম, মো. মুসা সরদার, মো. রুস্তম আলী, মো. কবির হোসেন, মো. নজরুল ইসলাম, সাব কন্ট্রাক্টর জালাল সরদারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতেতলা  বাগানবাড়ি এলাকায় পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেনের মিলনের বাড়ির সামনে হতে  বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার আরসিসি ৬ইঞ্চি ঢালাই রাস্তাটি পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।
দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!