মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দেবহাটায় সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় সাফল্যের গল্প দেখানোর জন্য ক্রস লার্নিং, এক্সপোজার ভিজিট এবং সামাজিক দায়বদ্ধতা এবং সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪) সকাল ১০টায় টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে মুল আলোচনা রাখেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন ও মার্কেট ফ্যাসেলিটেটর প্রসেনজিৎ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশরাফুল ইসলাম, শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মনিরুল ইসলাম, দেব্রত দাশ, স্থানীয় ইমাম আব্দুস সত্তার, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, টাউনশ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

উপস্থিত ছিলেন সকল সিএও, শিশু ফোরামের সদস্যরা, সুশীলনের ফ্যাসিলিটেটর চম্পা রানী, সালেহা খাতুন। সভায় জানানো হয় সিভিএ কার্যক্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বস্তরের জনগণ তাদের ন্যার্য অধিকারটুকু বুঝে পাচ্ছে। সিভিএ কার্যক্রম এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবার মানউন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়। এছাড়া এলাকার জনসাধারণের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও ২৩ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে। নতুন করে ১ম বারের মতো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের ২ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে একদিন ইপিআই টিকা প্রদান। সপ্তাহে ২ দিন পরিবার পরিকল্পনা সেবা। ভিটামিন এ ক্যাপসুল প্রদান, শিশুদের ওয়েট হাইট নেওয়া, গর্ভবতী পিএনসি, এনসি সেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার মানউন্নয়ন হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!