বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সিদ্দিকীয়া আবাসিক এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জাহিদ হাসান, মাহমুদ আলী, ইসরাইল হোসেন, লাল বাবু, নাহিদুর রহমান রিমন, সাব কন্ট্রাক্টার ইউসুফ আলীসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সিদ্দিকীয়া আবাসিক এলাকায় মৃত নূর মোহাম্মদের বাড়ি হতে কাস্টমস্ অফিস মোড় মেইন সড়ক ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত ২১০ মিটার আরসিসি ঢালাই রাস্তাটি লক্ষ ১১ হাজার ৩৩ হাজার ৫৪৯ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। এছাড়াও একই স্থানে ৭৫০ ফুট পাইপের মাধ্যমে সুপেয় পানির লাইন ও ড্রেণ সংস্কার করা হয়েছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল ও পৌরসভার ১,২ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরীসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!