বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় অনুষ্ঠিত হল মনসা ও বিশ্বকর্মা পূজা

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। মনসাতলা মন্দির কমিটির আয়োজনে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর’২৪) সকালে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়। মনসা পূজা উপলক্ষে পলাশপোল মনসাতলা মোড়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পরশা ও মিষ্টি মিটাই সাজিয়ে বসেছেন। মনসা পূজায় পূজা অর্চনা করেন, পুরোহিত তাপস চক্রবর্তী।

সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর গুড় পুকুর মেলার কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের।

এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত তাপস চক্রবর্তী জানান, অসাম্প্রদায়িক চেতনায় শেষ ভাদ্রে সংক্রান্তিতে দেবীশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। মা মনসাকে শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসেন। শত শত বছর ধরে এখানে এই মা মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!