বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল সবুজবাগ  এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, এডভোকেট আবুল বাসার,  শিক্ষানবিশ এ্যাড মোঃ আব্দুল হামিদ, মো. হাসান উল্লাহ, মাজেদ সরদার, রফিকুল ইসলাম বাবুর্চি, শেখ আব্দুল মজিদ, আমজাদ হোসেন লাভলু,  ডা. রুহুল ফরহাদ দিপু, সাইদ হোসেন রনি, এ আর এম নাজমুল হাসান, বিএম মনিরুজ্জামান, শেখ সিপারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকায় এডভোকেট দুর্গাপদ এর বাড়ি হতে এডভোকেট আজিজের বাড়ি পর্যন্ত ১১০মিটার সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ২ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম।

দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর মো. শফিকুল আলম বাবুসহ সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘদিনের কাঙ্খিত সিসি ঢালায় রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় অত্রএলাকাবাসীর উদ্যোগে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!