বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার এসপি’র বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর বদলির আদেশ বাতিলের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রেস কনফারেন্স করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিার (০৫ সেপ্টেম্বর’২৪) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এসে তারা মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা।

মানববন্ধন ও প্রেস ব্রিফিংকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ.এইচ রিফাত, সহ-সমন্বয়ক নাজমুল হাসান রনি, সুমাইল মাহদিন, নাহিদ হাসান, মোহিনী তাবাসুম নুহাসহ অন্যান্যরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসময় বলেন, গত জুলাই ও আগস্ট এর আন্দোলনে সাতক্ষীরার পুলিশ সুপারের ভূমিকা ছিল ইতিবাচক। পুলিশ সুপারের নির্দেশনায় আন্দোলন দমনের জন্য কোন প্রকার বল প্রয়োগ করা হয়নি। এমনকি সাতক্ষীরা জেলায় আন্দোলনে কোন প্রাণহানির ঘটনাও ঘটেনি। অথচ চক্রান্ত করে পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঠে থেকে কঠোর কর্মসূচি পালন করবে তারা ঘোষনা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!