বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

দেশ বরেণ্য ভাষা সৈনিক কলারোয়ার শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় দেশ বরেণ্য ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৩১ আগষ্ট’২৪) সকাল ১০ টায় মরহুমের ১১ তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কবরস্থান ঝাঁপাঘাটে স্মরণসভা, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে সমাধিস্থলে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও মরহুমের পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাও: ইনতাজ আলী।

স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইবনেবতুতা, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক নেতা  সামছুর রহমান লাল্টু, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মাস্টার উৎপল সাহা, মাস্টার স্বপন চৌধুরী, মরহুমের ভাইপো শেখ জাহিদুল হক,  অফিস সহকারী আব্দুল জলিল, আব্দুল গফ্ফার, সাংবাদিক তরিকুল ইসলাম, সেলিম খান, দেলোয়ার হোসেন সহ শিক্ষক নেতৃবৃন্দ, মরহুমের শুভাকাঙ্খী ও পরিবারের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

উল্লেখ্য, দেশ বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ২০১৩ সালের এই দিনে, ৩১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!