সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে প্রাণ বাঁচালেন বনজীবী

✍️এস এম শহিদুল ইসলাম📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক বনজীবী। আজ শনিবার (১০ আগস্ট ‘২৪) দুপুর ১২টার দিকে সুন্দরবনের ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।

রেজাউল পাইকের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি। এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়।  

আহত রেজাউল শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!