বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

কয়রাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় আজ বুধবার (৩১ জুলাই ২০২৪)  সকাল ১১ টায় দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে লিডার্স কার্যালয়, দক্ষিণ বেদকাশী, খুলনার কয়রাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

লিডার্স এর কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি গাজী শাহ আলম, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ ওমর আলী মোল্লা ও আরও অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার, নলেজ অ্যান্ড রিসার্চ ম্যানেজার ফারজানা ইসলাম নাফিলা, মিলন মন্ডল, সিরাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে দক্ষিণ বেদকাশীর মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

প্রধান অতিথি বলেন-লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ-সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!