মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ভরবো মাছে মোদের দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই ‘২৪) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার দীপংকর দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক মারুফ হোসেন, শিমুল হোসেন, আলমগীর হোসেনসহ উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরেণ অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!