বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় মৎস্য উপকরণ বিতরণ গোপালগঞ্জে মা দ ক, স ন্ত্রা স ও নৈ রা জ্যে র প্র তি বা দে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন করলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন  সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল 

দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ক সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই ‘২৪) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত হুসাইন শওকত।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।

এসময় সকল ইউনিয়ন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষমাত্রা পূরণ করতে বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রতিমাসে জন্ম গ্রহন ও মৃত্যু বরণ কারীদের তথ্য অনলাইনে এট্রি করতে হবে। এগিকে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক ও কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!