বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

গ্যাসের নয়, ‘গ্যাস ট্যাবলেট’ খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা রহিমা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

গ্যাসের কবল থেকে নিরাময় পেতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৭০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন। আনাড়ি ফার্মেসী মালিক তাকে ‘গ্যাস ট্যাবলেট’ দেওয়ায় তিনি না বুঝেই খেয়ে ফেলেন আর এতেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রহিমা খাতুন ওই গ্রামের বাবর আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, রহিমা খাতুন গ্যাসের যন্ত্রনায় ভুগছিলেন। কাউকে কিছু না বলে বাড়ির পাশের রফিকুলের ফার্মেসীতে যান তিনি। সেখানে যেয়ে তিনি গ্যাসের ট্যাবলেট চান। অথচ ফার্মেসী মালিক তাকে ‘গ্যাস ট্যাবলেট’ দেন। বাড়ি এনে খাওয়ার কিছুক্ষন পর রাতেই তার মৃত্যু ঘটে।

পুলিশ রহিমা খাতুনের লাশ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে ফার্মেসী মালিক রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি জানান, ‘গ্যাস ট্যাবলেট’ সচরাচর মাছের খামারে ব্যবহার করা হয়। বিশেষ করে মাছ ধরবার সময় এই ট্যাবলেট পানিতে দিলে মাছের অক্সিজেন সংকট দেখা যায় ফলে সহজেই মাছগুলো ধরা পড়ে। আর এই ট্যাবলেট খেয়েই রহিমা খাতুনের মৃত্যু হল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!