শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দু র্ধ র্ষ চু রি, ২৩ লাখ টাকার মালামাল লু টে র দাবি সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন অব্যাহত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

চাকুরী বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ বুধবার (১০ জুলাই ‘২৪) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর তালা উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্ম বিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে এ কর্মবিরতি পালন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ করে,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদানসহ নিয়মতান্ত্রিকভাবেই তাদের দাবি দাওয়া বাস্তবায়নের চেষ্টা করে আসছে। কিন্তু সমিতির নিয়ন্ত্রয়কের ভূমিকায় থাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তাদের দাবি না মেনে বরং উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা পবিসের দুইজন এজিএমকে সাময়িক বরখাস্ত, দুইজন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়। এদিকে আন্দোলনে গেলেও জরুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল কাজ করছে বলে আন্দোলনকারীরা জানান। তবে সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!