সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন

✍️সেলিম হায়দার📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় মুজিব কিল্লা  নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৮ জুলাই’২৪ ) বেলা ১২ টায় উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগরে উপজেলা প্রশাসন আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইখতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুস্তারি সুলতানা পুতুল,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাদুল হক প্রমূখ।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ২কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে  মুজিব কিল্লা স্থাপিত হতে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!