রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বাচ্চু ও শিমুলকে সংবর্ধনা 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচন-২০২৪ এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম হাফিজুর রহমান শিমুল ও কার্যকরী সদস্য পদে সুকুমার দাশ বাচ্ছু বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২ জুলাই-২৪) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংস্থার সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সংস্থার উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, সংস্থার সহ সভাপতি ইশারাত আলী।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন।

এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচন গত ২২ জুন-২০২৪ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু কার্যকরী সদস্য পদে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। তারা উভয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!