শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় চাষ হচ্ছে মরুভূমির ফল রকমেলন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল রকমেলন। এ ফসলটি অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করছে। তাছাড়া সুস্বাদু এ ফলের চাহিদাও বাজারে ভালো বলে জানান কৃষকরা।

উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা থেকে প্রশিক্ষণ নিয়ে ২০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে রকমেলন ফল চাষ করে লাভবান হন। এ বছরও তিনি ২০ শতাংশ জমিতে জাম্বু জাতের রকমেলন চাষ করে ভাল ফলন পেয়েছেন। ২০ শতাংশ জমিতে ৪৫ হাজার টাকা খরচ হলেও রকমেলন বিক্রি করেছেন ৭২ হাজার টাকার। ২৭ হাজার টাকা নীট লাভ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, একটি রকমেলনের ওজন ২ থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বাজারে বড় ফল ৮০ টাকা ও মাঝারি ফল ৫০ টাকা কেজি করে বিক্রি হয়ে থাকে।

তিনি আরও বলেন, বীজ রোপন থেকে রকমেলন উত্তোলন পর্যন্ত প্রায় ৭০ দিন সময় লেগেছে তার। যা অন্য যে কোনো ফসলের তুলনায় খুবই সল্প সময়ে একটি লাভজনক ফসল রকমেলন। আগামীতে আরো বেশি জমিতে ফসলটি চাষ করবেন বলে জানান তিনি।

আরেক কৃষণী ফরিদা বেগম বলেন, তিনি ১৫ শতক জমিতে রকমেলন চাষ করে প্রায় ২০ হাজার টাকা লাভ পেয়েছেন।
ভায়ড়া গ্রামের কৃষক সোহাগ হোসেন জানান, ১৬ শতাংশ জমিতে রকমলেন ফল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনি। ১৬ শতাংশ জমিতে রকমেলন উৎপাদনে খরচ হয়েছে ২৫ হাজার টাকা এবং বিক্রি করেছেন প্রায় ৪৫ হাজার টাকার। খুলনার এক ব্যাপারী তার ক্ষেত থেকেই ২ হাজার টাকা মন দরে উক্ত রকমেলন কিনে নিয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীনুর রহমান জানান, রকমেলন পুষ্টিগুণে অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন জানান, তালা উপজেলার নগরঘাটা ও তেঁতুলিয়া ইউনিয়নের ৫ জন কৃষককে রকমেলন চাষের উপর উন্নত প্রশিক্ষণ দেয়ার পর বাণিজ্যিকভাবে ফসলটি চাষ করেছেন তারা। চাষিরা বলেন প্রতিটি রকমেলন ২ থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়েছে। এটি নতুন ফসল হলেও প্রত্যেক কৃষক লাভবান হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। তাদের এই রকমেলন চাষ দেখে অনেক কৃষক আগ্রহ দেখাচ্ছে আগামীতে চাষ করার জন্য। অনেকে বিদেশি এই ফলের চাষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে আসছেন।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, অত্র উপজেলাতে কয়েকজন কৃষক পরিক্ষামূলকভাবে রকমেলন চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। তবে সল্প সময়ের লাভজনক একটি ফসল এটি। রকমেলন যদিও এটি মরু অঞ্চলের ফসল। অত্র অঞ্চলের মাটি ও আবহাওয়া সবধরের ফসলের উপযোগি। তাই আগামীর জন্য সম্ভাবনাময় বলা যেতে পারে ফসলটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!