সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

গোপালগঞ্জে স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

✍️কে এম সাইফুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

আজ শনিবার (১৫ জুন ‘২৪) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বপ্ন ফেরিওয়ালার সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা এবং শহরের পুলিশ লাইন মোড়ে নিরাপদ সড়কের দাবিতে দূর পাল্লার পরিবহন চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণের মাধ্যমে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে সদর থানার অফিসার – ইন – চার্জ মোহাম্মদ আনিচুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আহমেদুল কবির, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপালগঞ্জের সহকারী পরিচালক মোঃ সোহেল রানা ভূইয়া এবং গোবরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মানবিক চেয়ারম্যান ও সূর্য শিশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সফিকুর রহমান চৌধুরী টুটুল উপস্থিত ছিলেন।

স্বপ্ন ফেরিওয়ালার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীতে জেলার ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও পার্শ্ববর্তী নড়াইল, বাগেরহাট, খুলনা, মাদারীপুর, বরিশাল জেলার আরও ১৫টি মোট ৩৫টি সংগঠনের দেড় শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় সকল স্বেচ্ছাসেবক, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রক্তদান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে থাকেন, পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান। বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আন্ত: যোগাযোগ বাড়ানো এবং দু’একজন নামধারী ও লোভী – প্রতারকরা স্বেচ্ছাসেবী পরিচয়ে যাতে নিবেদিত স্বেচ্ছাসেবকদের শ্রমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন।

আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা শেষে সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের নেতৃত্বে শহরের পুলিশ লাইন মোড়ে দূর পাল্লার পরিবহনের চালকদেরকে রজনীগন্ধা ফুল ও লিফলেট বিতরণ করে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান স্বপ্ন ফেরিওয়ালার স্বেচ্ছাসেবীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!