রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করলেন শিমুল

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রথিতযশা সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল।

আজ মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হক, নির্বাচন কমিশনার এ্যাডঃ এবিএম সেলিম ও নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম এর হাতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ২২ শে জুন সকাল ৯ টা হতে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন হবে। হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থেকে নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় বিশেষ ভূমিকা রেখে আসছেন।

এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক (বিষ্ণুপুর), বিশ্ব বাংলা সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদকসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বিজয় নিউজ এর সম্পাদক ও প্রকাশক, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর কালিগঞ্জ প্রতিবেদক, দৈনিক ভোরের পাতা, দৈনিক দেশ সংযোগ ও দৈনিক যুগেরবার্তা পত্রিকায় কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!