শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

অভিমানী কবি’কে-কবি শেখ মফিজুর রহমান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

অভিমানী কবি’কে-কবি শেখ মফিজুর রহমান

তোমার মুখের প্রাণোচ্ছল হাসি
আর বুকের মাঝের দুঃখের বীণা
আমাদের বিভ্রান্ত করেছে।
বুঝিনি, কী নিদারুণ অভিমান নিয়ে
কোন কিছুই না বলে চলে গেলে তুমি।

যুদ্ধের দামামা নাকি বা বাঁশের বাঁশরি
ঠিক কোনটা তুমি?
প্রেমিক পুরুষ নাকি রণবীর?
প্রেয়সীর চুলে তারার ফুল গুঁজে দিতে চাও
নাকি দামামা বাজিয়ে ভগবানের
কপালে এঁকে দিতে চাও পদচিহ্ন?

তোমার এতো রূপ, এতো প্রতিভা
এসবে আমরা ঠিক অভ্যস্ত না
কখনো শ্যামা সঙ্গীত, কখনো আরবের
পথ হতে চাওয়ার আকুতি জানানো
সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা
স্বপ্ন বিলাসী চোখ দু’টোকে
ঠিক চিনতে পারি নি।
বড্ড অভিমান তাই তোমার
সুতীব্র অভিমানে কথাই বন্ধ করে দিলে!
তবুও ঐ বড় বড় চোখের ভাষাভরা দৃষ্টি
তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
বলে গেছে – পরোয়া করি না!

পরোয়া তুমি করো নি
কিন্তু আজ, যখন সুস্থ সংস্কৃতি খুঁজে পাই না
তখন তোমাকে বলি – দুয়ারে দাঁড়াও
আমাদের মেরুদণ্ডহীন নত মস্তক দেখে
সাহস দিয়ে বলে উঠো-
বল বীর, বল উন্নত মম শির।

ভালোবাসার নামে বিপথগামী
যুব সমাজকে প্রেম শেখাতে
এগিয়ে আসো, প্রেমিককে বলতে শেখাও
“যতো দেখি ততো হায়
পিপাসা বাড়িয়া যায়”!
আহা, কী অমীয় প্রেমের বাণী!
তোমার “সঞ্চিতা”র সমুদ্রে ডুবে
পথের দিশা খুঁজি।
আমি জানি, তুমি
বলে উঠবেই – কান্ডারী হুঁশিয়ার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!