শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে বুধবার সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত স্মরন সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা ও পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমদ চিশতি, আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোলায়মান কবির, বিএনপি নেতা চেয়ারম্যান মাসুদুল আলম, আশেক এলাহি মুন্না, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, কৃষকদল সদস্য-সচিব সালাহ উদ্দীন লিটন, কেন্দ্রীয় মহিলাদলের সদস্য নুরজাহান পারভীন ঝর্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী সালেহা হক কেয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিএনপি নেতা শের আলী।

জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এ সময় বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের মূর্ত প্রতিক। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নানাবিধ অত্যাচার ও নিপিড়নের শিকার হয়েও কোন দিন আদশর্যচ্যুত হননি। তিনি এ সময় সকল ভেদাভেদ ভুলে বর্তমান অপশাসনের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আপদ মস্তক পরিছন্ন রাজনীতিবিদ। তিনি ছিলেন দক্ষিণপশ্চিমাঞ্চলের মানুষের আশা আকাংখার প্রতিক এবং এ অঞ্চলের রুপকার।

জেলা বিএনপির যুগ আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ ও হাবিবুর রহমান হাবিব তাদের বক্তব্যে তরিকুল ইসলামের আদর্শকে অনুসরন করে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পরে সেখানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, জেলা ওলামাদলের আহবায়ক খায়রুজ্জামান রনজু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!