
সাতক্ষীরার দেবহাটা উপজেলা ৩টি ইউনিয়নের সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের এ প্রশিক্ষণটি (১৮-২০ মে ‘২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় কামটা ডায়াবেটিস সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় উপস্থিত থেকে বক্তব্য দেন সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাধবী মন্ডল। এসময় ৩টি ইউনিয়ন সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন থেকে ১০ জন করে ৩০ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে। এসময় তাদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।