সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

গোপালগঞ্জে নিখোঁজের একদিনপর সাংবাদিক পুত্রের লা*শ উদ্ধার

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মোঃ তপু শেখের ছেলে আরমান শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মে’২৪) বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (১১ মে) নিখোঁজ হয় আরমান।

নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মুন্সিরচর গ্রামের সাংবাদিক তপু শেখের ছেলে।টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শনিবার (১১মে) সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। ওইদিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর গত রোববার (১২ মে) বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি এখনো নিখোঁজ রয়েছে। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় একের পর এক হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ জনগণ। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!