সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সম্প্রীতির বাংলাদেশ গড়তে কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ পিএফজি গ্রুপ এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় রবিবার (২৮ এপ্রিল’২৪) বেলা ১১ টায় সুশিলনের আঞ্চলিক কার্যালয়ে পিএফজি কালিগঞ্জের সমন্বয়ক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় ও পিচ অ্যাম্বাসেডর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় সহিংসতামুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে কালিগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপ গঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ (দুই) বছরের জন্য সমন্বয়কারি শেখ পারভেজ ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আফরিন নেহা ও আকাশ কুমার দাশ নির্বাচিত হন। তারা দেশের রজনৈতিক, ধর্মীয় এবং নৃ-তাত্ত্বিক সহিংসতা নিরোধ, নিরসন প্রশমনে কালিগঞ্জ পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবে। সভায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর গঠনতন্ত্র উপস্থাপন করেন দিহাঙ্গার প্রজেক্ট এর ইয়ুথ এন্ড জেন্ডার বিশেষঞ্জ এবং চৌকস ট্রেনার অনিন্দিতা বিশ্বাস। এ সভায় উপস্থিত ছিলেন পিএফজি গ্রুপের এম্বাসেডর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুজন এর উপজেলা সভাপতি শেখ সাইফুল বারী সফু, সুজন উপজেলা শাখার সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়ছার সুমন, পিএফজির সদস্য, সাবেক এম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের পিএফজি গ্রুপের ফিল্ড কোঅরডিনেটর মোঃ আবু তাহের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!