মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

দেবহাটায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ এপ্রিল’২৪) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা দেবহাটা উপজেলায় শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যদের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পারুলিয়া সাগরসাহা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার ও দেবহাটা প্রেসক্লাব সভাপতি খায়রুল আলম।
সভায় প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে তৃৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!