সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক

তালায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল’২৪) সকালে কৃষকদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধন শেষে তালা শিল্পকলা একাডেমি মিলানয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি,সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা খাতুন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!