শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার স হিং স তা প্র তি রো ধে সমন্বয় সভা সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা তালায় পুলিশের বিশেষ অ ভি যা নে মা দ ক ও চো রা ই ভ্যানসহ ৬ জন আ ট ক তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হকের চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক ও চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখা বার্ষিক ১ম অংশ আজ বুধবার (১৭ এপ্রিল’২৪) সকালে পরিদর্শন করেন ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ডিআইজি এ সময় প্যারেড অধিনায়ক মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

পরিদর্শনকালে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃক্ষ রোপণ করেন।

এরপর তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক ও হিসাব শাখা ষান্মাসিক এবং জেলা বিশেষ শাখা বার্ষিক ১ম অংশ বার্ষিক পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভায়” ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাম্প্রতিক সময়ে পুলিশের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সহ নানাবিধ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!