
চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক ও চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখা বার্ষিক ১ম অংশ আজ বুধবার (১৭ এপ্রিল'২৪) সকালে পরিদর্শন করেন ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ডিআইজি এ সময় প্যারেড অধিনায়ক মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃক্ষ রোপণ করেন।
এরপর তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক ও হিসাব শাখা ষান্মাসিক এবং জেলা বিশেষ শাখা বার্ষিক ১ম অংশ বার্ষিক পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত "বিশেষ কল্যাণ সভায়" ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাম্প্রতিক সময়ে পুলিশের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় সহ নানাবিধ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.