সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ শে মার্চ-২৪) বিকাল ৫ টায় উপজেলার  মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহিন, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম শাহাদৎ হোসেন, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রব, প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৃথক তিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটিসহ সকল সদস্য ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ। আলোচনা এবং কোরআন, হাদিসের উদ্ধৃতিসহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম বিশিষ্ট ওয়াজিয়ান হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!