বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ বার পড়া হয়েছে

’৭১ এর মুক্তিযুদ্ধের সফল নায়ক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর দু’ টায় তাকে সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম বলেন, আবু বক্কর ছিদ্দিক সদর উপজেলার বল্লী ইউনিয়নের হাজীপুর গ্রামের শিক্ষক মৃত আব্দুর সোবাহান গাজীর ছেলে। আবু বক্কর ছিদ্দিকের (৭১) সঙ্গে ১৯৬৫ সালে একই সাথে তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তারা। ১৯৭১ সালে তারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ভারতের চাকুলিয়ায় প্রশিক্ষণ নেন। পরে তিনি ৮নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। ভারত থেকে দেশ ফিরে তিনি কলারোয়ায় এসে মোসলেম কমান্ডার ও গফফার কমান্ডারের সাথে রাজাকার ও পাক বাহিনীর বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর বালিয়াডাঙায় সবচেয়ে বড় যুদ্ধে অংশ নেন। এ ছাড়াও তিনি কাকডাঙাসহ সীমান্ত বিভিন্ন স্থানে যুদ্ধ অংশ নেন। বল্লী ইউনিয়নের রাজাকারদের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেন। পরবরর্তীতে আবু বককার ছিদ্দিক মুক্তিফোজ যোগ দেন।

স্বাধীনতা পরবর্তী সময় আবু বক্কর ছিদ্দিক সোনালী ব্যাংক যোগদান করেন। সোনালী ব্যাংক কর্মচারি এ্যসোসিয়শনের দায়িত্বপূর্ণ পদে অলংকৃত করেন তিনি। ১১ বছর আগে তিনি সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে অবসর গ্রহণ করেন। ২০১০ সালে তিনি সদর মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে নির্বাচিত হলেও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক এর সঙ্গে বিরোধ এর কারণে দায়িত্ব পালন করেননি। ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মাগফুর রহমান তার দায়িত্বে পালন করেন। ২০১৫ সালে আবু বক্কর ছিদ্দিক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচিত হন। দু’ বছরেরও বেশি সময় ধরে আবু বক্কর ছিদ্দিক লিভারের সমস্যায় ভুগছিলেন। গত বুধবার বিকালে তিনটায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহষ্পতিবার ভোরে তার লাশ সাতক্ষীরায় আনা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে ১২টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে জোহরে বাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশর পরিদর্শক বিপ্লব কান্তি বড়ুয়াসহ একদল চৌকস পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের সাবেক কমান্ডার হাসানুজ্জামান, কলারোয়ার সাবেক কমান্ডার আব্দুল গফ্ফার, স্থানীয় মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নূরল আলম, মুক্তিযোদ্ধা নিছার আলী, আব্দুর রহমান, আব্দুল কাদের, মোসলেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!