মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কা‌লিগ‌ঞ্জে আন্তর্জা‌তিক নারী দিব‌সে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আ‌লোচনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

“নারীর সমঅ‌ধিকার, সমসু‌যোগ এগি‌য়ে নি‌তে হোক বি‌নিয়োগ” এই প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে আজ শুক্রবার (৮মার্চ’২৪) আন্তর্জা‌তিক নারী দিব‌স উদযা‌নে বর্ণাঢ‌্য শোভাযাত্রা ও আ‌লোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবস‌টি পাল‌নে বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গণ থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

পরবর্তী‌তে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন কালিগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ দীপু।কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা,উপজেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি শেখ আ‌নোয়ার হো‌সেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা লে‌ডিসক্ল‌বের সম্পাদিকা ইলা‌দেবী ম‌ল্লিক, দি-হাঙ্গার প্রজে‌ক্টের প্রতি‌নি‌ধি রা‌সেল আহ‌মেদ, ওয়াল্ড ভিশ‌নের প্রতি‌নি‌ধি গোলাম দস্তাগীর। অনুষ্ঠা‌নের সা‌র্বিক তত্ববধায়‌নে ছি‌লেন উপজেলা ম‌হিলা বিষয় অ‌ধিদপ্ত‌রের সুপারভাইজার জয়‌দেব দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!