সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে পিএফজি গ্রুপের সমন্বিত কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পিএফজি গ্রুপের আয়োজনে ও দি হ্যাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বৃহস্পতিবার (৭ মার্চ’২৪) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

“সহিংসতা নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা পিএফজি গ্রুপের মাধ্যমে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইয়ুথ গ্রুপ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী অগ্রগতি ও পর্যালোচনা ও পরিকল্পনা সভায় উপজেলা পিএফজি গ্রুপের পিস এম্বাসেডর উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাছু’র সঞ্চালনায় প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন এমিলি এক্সপার্ট এমডি মাহমুদ হাসান তরফদার, জেন্ডার এন্ড ইউথ এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী রাজু জাবেদ, কো অর্ডিনেটর আবু তাহের। বক্তব্য রাখেন পিস এম্বাসেডর উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, পিস অ্যাম্বাসেডর, জাতীয় পার্টির নেত্রী ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, পিস এম্বাসেডর মাহফুজা খানন, পিএফজি গ্রুপের সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, ইলাদেবী মল্লিক, আশেক মেহেদী, এম হাফিজুর রহমান শিমুল,কনিকা সরকার, এসএম আহম্মাদ উল্ল্যাহ বাচ্ছু, অধ্যাপক সাইফুল ইসলাম, শেখ খাইরুল ইসলাম, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, লাইলী পারভীন প্রমুখ। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনের আগেই জনতার মঞ্চ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শান্তি ও সম্প্রতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও মার্চ মাসের শেষে প্রশিক্ষণ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!